জাতীয়

দেশের ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

ঢাকা, ১৫ আগস্ট – দেশের ছয়টি জেলায় সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া দপ্তরের তথ্যানুযায়ী খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা রক্ষায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত জারির নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস।

এস এম/ ১৫ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language