জাতীয়

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন তারেক রহমান

ঢাকা, ৮ আগস্ট – ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন তারেক রহমান।

এর আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে তিনি একটি নিম গাছের চারা রোপণ করেন। এই কর্মসূচিতে অংশ নিয়ে ডা. জুবাইদা রহমানও একটি চারা রোপণ করেন। এরপর জাতীয় সংগীত পরিবেশন এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচিগুলো শুরু হয়।

সমাবেশ শুরুর প্রাক্কালে শান্তির প্রতীক হিসেবে সাদা পায়রা ওড়ানো হয়। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ উপস্থিত ছিলেন। এছাড়াও ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে অংশ নেন।

এনএন/ ৮ আগস্ট ২০২৬


Back to top button