জাতীয়

কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি: বাংলাদেশে বিনিয়োগের বিশেষ আহ্বান

ঢাকা, ২৫ জুলাই – প্রধানমন্ত্রী তারেক রহমান কাতারের আমিরের কাছে পাঠানো এক চিঠিতে বাংলাদেশে ব্যাপক বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। উপসাগরীয় এই দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষে তিনি এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ পূর্ব এশিয়ায় ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন বা টিএসি এর ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কাতারের আমিরকে লেখা প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক চিঠিটি হস্তান্তর করেন। বৈঠকে উভয় দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

টিএসি এর ৫০তম বার্ষিকী উপলক্ষে ম্যানিলায় আয়োজিত বিভিন্ন কূটনৈতিক কর্মসূচির অংশ হিসেবে এই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছিল।

এনএন/ ২৫ জুলাই ২০২৬


Back to top button