জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা শুরু

ঢাকা, ২৩ জুলাই – প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত সভা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয়।

বৈঠকে দেশের প্রশাসনিক উন্নয়ন এবং নীতিগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ গণমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত রয়েছেন। জনগুরুত্বপূর্ণ বিভিন্ন প্রস্তাবনা এই বৈঠকে অনুমোদিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এস এম/ ২৩ জুলাই ২০২৬


Back to top button