জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু

ঢাকা, ২২ জুলাই – প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠকটি শুরু হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন। সভায় দেশের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প পর্যালোচনার পাশাপাশি নতুন প্রকল্পের অনুমোদন দেওয়ার বিষয়ে আলোচনা করা হচ্ছে।

একনেকের সদস্য হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন।

এস এম/ ২২ জুলাই ২০২৬


Back to top button