জাতীয়

খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে অর্থনীতি সমিতির শোক

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।

বুধবার গণমাধ্যমে পাঠনো এক শোকবার্তায় বলা হয়, ইব্রাহিম খালেদ বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য ও সমিতির কার্যনির্বাহক কমিটির নির্বাচিত সহ-সভাপতি ছিলেন। একবার কোষাধ্যক্ষ, তিনবার কমিটির সদস্য পদে নিয়োজিত থেকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ন অবদান রেখেছেন।

আরও পড়ুন : করোনায় আরও ৫ মৃত্যু, শনাক্ত ৪২৮

আরও বলা হয়, ইব্রাহীম খালেদ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর ও বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান। তাঁর জীবদ্দশায় তিনি গণমানুষের উন্নয়নের লক্ষ্যে দেশের ব্যাংকিং ব্যবস্থায় ব্যাপক গবেষণা কর্ম ও প্রাগ্রসরচিন্তার সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে বিরল সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর স্মৃতি আমাদের কাছে অর্থনীতিবিদদের সামাজিক দায়বদ্ধতার প্রতীক হিসেবে চিরজাগরুক থাকবে।

ইব্রাহীম খালেদের মৃত্যুতে বাংলাদেশ অর্থনীতি সমিতি তাঁর পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৪ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language