ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর মামলার আবেদন

ঢাকা, ৫ জুলাই – হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
রবিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি এই আবেদন জমা দেন।
বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান যে আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন এবং এ বিষয়ে আদেশ প্রদানের জন্য মামলাটি অপেক্ষমাণ রেখেছেন। মামলার আবেদন সূত্রে জানা গেছে সিরাজুল ইসলামের শিশু কন্যা সাউদা নুসকান হামে আক্রান্ত হয়ে মারা যায়।
বাদী তার আবেদনে এই মৃত্যুর জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনেছেন। মামলায় ড. মুহাম্মদ ইউনূসের পাশাপাশি সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমকেও অভিযুক্ত করা হয়েছে।
এস এম/ ৫ জুলাই ২০২৬









