জাতীয়

জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মৃতি স্মারক প্রদান করলেন তারেক রহমান

ঢাকা, ৪ জুলাই – জুলাই আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবার এবং আহত যোদ্ধাদের সম্মানে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে জুলাই জাতীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতি স্মারক তুলে দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া প্রতিনিধি হিসেবে স্মারক গ্রহণ করেন।

এরপর পর্যায়ক্রমে শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন, আন্দোলনে আহত আল মিরাজ এবং জুলাই যোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম ইমনের হাতে স্মৃতি স্মারক তুলে দেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অনুষ্ঠানে উপস্থিত প্রতিনিধিবৃন্দ স্মারক গ্রহণ করলেও প্রতিটি শহীদ পরিবার এবং আহতদের জন্য এই সম্মাননা সংরক্ষিত রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই স্মারকগুলো সারা দেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে সম্মেলনে ঘোষণা করা হয়।

এস এম/ ৪ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language