প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে চালু হলো পোস্টাল ব্যালট নিবন্ধন পদ্ধতি

ঢাকা, ৩০ জুন – প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রথমবারের মতো আইটি সমর্থিত পোস্টাল ব্যালট ব্যবস্থার আওতায় ভোটার নিবন্ধন পদ্ধতি চালু করেছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানিয়েছেন। মঙ্গলবার জাতীয় সংসদে কুমিল্লা চার আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে,
আসন্ন জাতীয় নির্বাচনেও এই উদ্যোগ অব্যাহত রাখা হবে। সেই সঙ্গে সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে পোস্টাল ব্যালটের আওতায় এনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতে নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এর আগে মঙ্গলবার সকাল এগারোটা চার মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদের অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
এস এম/ ৩০ জুন ২০২৬









