সিলেট

সিলেট ও সুনামগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আভাস

সিলেট, ২৮ জুন – সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে নদ-নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রবিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যানুযায়ী,

কুশিয়ারা নদী বর্তমানে সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুনামগঞ্জের মারকুলি স্টেশনে নদীটির পানি সতর্কসীমায় অবস্থান করছে।

গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে যা আগামী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও সুনামগঞ্জ জেলার কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

এর ফলে ওই এলাকাগুলোর নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এস এম/ ২৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language