ফুটবল

জাপান ও সুইডেনের ড্র, নকআউট পর্বে দুই দলই

টোকিও, ২৬ জুন – যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত রোমাঞ্চকর এক ম্যাচে ড্র করেছে জাপান ও সুইডেন। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হওয়া এই ম্যাচে উভয় দলই ১-১ ব্যবধানে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে দুই দলই জালের দেখা পায়।

এই ড্রয়ের ফলে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে জাপান। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে সুইডেন। জাপানের পরবর্তী প্রতিপক্ষ ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের প্রথমভাগে গোলের দেখা পায়নি কোনো পক্ষই।

তবে ৫৬ মিনিটে ডেডলক ভাঙেন দাইজেন মায়েদা। রিতসু দোয়ানের চমৎকার থ্রু পাস থেকে বক্সের মাঝখান থেকে ডান পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান তিনি। এতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় এশিয়ান জায়ান্টরা।

পিছিয়ে পড়ার পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে সুইডেন। এর মাত্র ৬ মিনিট পরই সমতায় ফেরে তারা। ৬২ মিনিটে ভিক্টর গিয়োকেরেসের পাস থেকে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন অ্যান্থনি এলাঙ্গা। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় লড়াই।

এস এম/ ২৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language