ফুটবল

প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে আইভরিকোস্ট

ওয়াশিংটন, ২৬ জুন – ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল আফ্রিকার দেশ আইভরিকোস্ট। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কুরাসাওকে ২-০ গোলে পরাজিত করে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দলটি।

দীর্ঘদিনের প্রচেষ্টার পর এই ঐতিহাসিক মাইলফলক অর্জন করল আইভরিয়ানরা। ফিলাডেলফিয়ায় আয়োজিত এই ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় আইভরিকোস্ট।

ম্যাচের মাত্র ৭ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে নিকোলা পেপে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় সুনিশ্চিত করেন তিনি। জোড়া গোলের সুবাদে পেপে এই ম্যাচের নায়ক নির্বাচিত হন।

গ্রুপ পর্বে আইভরিকোস্টের যাত্রা ছিল বেশ রোমাঞ্চকর। তারা ইকুয়েডরকে হারিয়ে শুভ সূচনা করলেও শক্তিশালী জার্মানির বিপক্ষে লড়াই করে অল্প ব্যবধানে হেরেছিল।

তবে শেষ ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে জয় তুলে নিয়ে প্রয়োজনীয় পয়েন্ট সংগ্রহের মাধ্যমে শেষ ১৬ বা নকআউট পর্ব নিশ্চিত করেছে দলটি।

এস এম/ ২৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language