জাতীয়

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

ঢাকা ২৭, ১০ জুন – রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে বাংলাদেশ আই হসপিটালের পাশেই অবস্থিত ওই ভবনটিতে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। প্রাথমিক অবস্থায় আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা যায়,

ভবনটির ছাদ থেকে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বের হচ্ছে। জীবন বাঁচাতে ভবনের তৃতীয় তলার গ্লাস ভেঙে পাশের একটি সিঁড়ি দিয়ে কয়েকজনকে নেমে আসতে দেখা গেছে।

ভবনটির ভেতরে ঠিক কতজন আটকে আছেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে পাঠানো দুটি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এস এম/ ১০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language