ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সীমান্তে পুশ ইন করা ১১ জনকে ভারতে ফেরত নিল বিএসএফ

ঠাকুরগাঁও, ৮ জুন – ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে পুশ ইন করা ১১ জনকে দুই দিন পর ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ।

সোমবার সকালে দিনাজপুর ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুর ব্যাটালিয়নের আওতাধীন মশালগাঁও বিওপি এলাকায় সোমবার রাত ৩টার পর বিএসএফ আগে থেকে অবস্থানরত ১১ ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নেয়। বর্তমানে সীমান্তের শূন্যরেখায় কোনো ব্যক্তি অবস্থান করছেন না।

দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয় বাসিন্দারাও যুক্ত হয়েছেন।

উল্লেখ্য, গত ৫ জুন রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলারের কাছে ১১ জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে। এর ফলে তারা দুই দিন শূন্যরেখায় অবস্থান করতে বাধ্য হয় এবং অবশেষে বিএসএফ তাদের ফিরিয়ে নিয়ে যায়।

এনএন/ ৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language