এনসিটিবি ও চার শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ

ঢাকা, ৭ জুন – জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং ঢাকা, বরিশাল, যশোর ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। রোববার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী এনসিটিবির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম কমার্স কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা।
ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে খুলনার হাজি মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালামকে।
এ ছাড়া বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হয়েছেন বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম।
সরকার পরিবর্তনের পর শিক্ষা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ব্যাপক রদবদল আনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইউজিসি চেয়ারম্যান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ উপাচার্যসহ নানা পদে নতুন নেতৃত্ব নিযুক্ত করা হয়েছে।
এনএন/ ৭ জুন ২০২৬









