জাতীয়
জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদীয় দলের সভা শুরু হয়েছে

ঢাকা, ৬ জুন – জাতীয় সংসদ ভবনে শুরু হয়েছে সরকারদলীয় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ সংসদীয় সভা। শনিবার বেলা তিনটায় এই বৈঠক শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সংসদীয় এই সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদীয় কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
সভায় সরকারদলীয় সংসদ সদস্যরা অংশগ্রহণ করছেন এবং দেশের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হতে পারে।
এস এম/ ৬ জুন ২০২৬









