মিরপুরে গ্যাস লাইন বিস্ফোরণে ৩ যুবক দগ্ধ, আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি

মিরপুর, ৬ জুন – রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে তিন যুবক দগ্ধ হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে সিগারেট ধরানোর জন্য আগুন জ্বালালে এই বিস্ফোরণ ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন ২৬ বছর বয়সী মিরাজ, ২৪ বছর বয়সী সুজন এবং একই বয়সের বিপ্লব। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান যে মিরপুরের পাইকপাড়া এলাকায় ভোররাতে সিগারেট খাওয়ার চেষ্টা করার সময় লাইনের লিকেজ থেকে নির্গত গ্যাসে এই বিস্ফোরণ ঘটে।
চিকিৎসকদের মতে মিরাজের শরীরের ১৫ শতাংশ, সুজনের শরীরের ২৪ শতাংশ এবং বিপ্লবের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাদের তিন জনকেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে বা আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা দেওয়া হচ্ছে।
এস এম/ ৬ জুন ২০২৬









