জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু সংক্রান্ত সভা অনুষ্ঠিত

ঢাকা, ৪ জুন – প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা পুনরায় সচল এবং এর সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সংক্রান্ত একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি সম্পন্ন হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সভার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দেশের শিল্প খাতকে আরও গতিশীল করতে এবং বন্ধ হয়ে থাকা কারখানাগুলোর সমস্যা চিহ্নিত করে তা দ্রুত চালুর বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং শিল্পায়নের প্রসারে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

এস এম/ ৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language