জাতীয়

বিএসইসির চেয়ারম্যানের পর এবার চার কমিশনারেরও পদত্যাগ

ঢাকা, ৪ জুন – বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের পর এবার সংস্থাটির চার কমিশনারও পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তাদের পদত্যাগপত্র জমা দেন বলে মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

পদত্যাগকারী চার কমিশনার হলেন,

  • মহসীন চৌধুরী,
  • মো. আলী আকবর,
  • ফারজানা লালারুখ এবং
  • মো. সাইফুদ্দিন।

চেয়ারম্যানের পাশাপাশি কমিশনের চার সদস্যের একযোগে পদত্যাগের ফলে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাটির শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে যে পদত্যাগপত্র গ্রহণের পর এ বিষয়ে পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত সরকারের উচ্চপর্যায় থেকে নেওয়া হবে এবং দ্রুতই নতুন নেতৃত্ব নিয়োগ দেওয়া হবে।

এর আগে গত মঙ্গলবার এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানিয়েছিলেন যে শেয়ারবাজারকে শক্তিশালী করতে বিএসইসিকে সম্পূর্ণ পেশাদার ব্যক্তিদের মাধ্যমে পুনর্গঠন করা হচ্ছে। তিনি উল্লেখ করেন যে এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের রাজনৈতিক প্রভাব রাখা হয়নি।

যারা পুঁজিবাজার ও অর্থনীতি সম্পর্কে গভীর জ্ঞান রাখেন তাদেরই নেতৃত্বে আনা হবে। মন্ত্রী আরও জানান যে পুঁজিবাজারের সংস্কার কার্যক্রমের মাধ্যমে ব্যাংকগুলোর ওপর থেকে চাপ কমিয়ে বন্ড ও ইকুইটির মাধ্যমে মূলধনের যোগান নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

এস এম/ ৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language