জাতীয়

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে সান্তিয়াগো, ১৩তম স্থানে ঢাকা

ঢাকা, ২ জুন – বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষস্থানে উঠে এসেছে চিলির রাজধানী সান্তিয়াগো। বায়ুমান সূচক বা একিউআই অনুযায়ী সান্তিয়াগোর প্রাপ্ত স্কোর ১৫৯। অন্যদিকে এই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা ১৩তম অবস্থানে রয়েছে।

আজ সকালে ঢাকার বায়ুমান সূচকে স্কোর ছিল ৮৭, যা মূলত মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচিত হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ার থেকে এই তথ্য পাওয়া গেছে। বায়ুদূষণে এদিন বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা এবং তৃতীয় স্থানে চীনের উহান শহর। কিনশাসার স্কোর ১৫৩ এবং উহানের স্কোর ১৪২।

আইকিউ এয়ারের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ভালো বলে বিবেচিত হয়। এছাড়া স্কোর ৫১ থেকে ১০০ হলে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

বায়ুমান সূচক ৩০১ এর বেশি হলে তাকে দুর্যোগপূর্ণ অবস্থা বলা হয়।

এনএন/ ২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language