জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ

ঢাকা, ২৪ মে – ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ রবিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এই সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সেখানে উপস্থিত ছিলেন। বাংলাদেশে প্রায় চার বছর সফলভাবে কূটনৈতিক দায়িত্ব পালন শেষে প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে ভারত সরকার।
তিনি ১৯৯৪ সালে ভারতীয় ফরেন সার্ভিসে যোগদান করেন। ঢাকা আসার আগে ২০১৯ সালের জুলাই থেকে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।
বর্ণাঢ্য কূটনৈতিক জীবনে প্রণয় ভার্মা হংকং, সান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু, ওয়াশিংটন ডিসি ও হ্যানয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এস এম/ ২৪ মে ২০২৬









