ফরিদপুর

ফরিদপুরে বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই প্রাণ হারালেন ৫ যাত্রী

ফরিদপুর, ২৪ মে – ফরিদপুর-বরিশাল মহাসড়কে বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সের পাঁচজন যাত্রী প্রাণ হারিয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে ফরিদপুর অভিমুখী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।

এনএন/ ২৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language