জাতীয়

ব্যাংক খাত থেকে ৫ লাখ কোটি টাকা উধাও হওয়ার তথ্য দিলেন গভর্নর

ঢাকা, ২৪ মে – বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান দেশের ব্যাংকিং খাতের বর্তমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান ব্যাংক খাত থেকে প্রায় ৫ লাখ কোটি টাকা কৌশলে সরিয়ে নেওয়া হয়েছে। এই বিপুল পরিমাণ ঋণের বড় একটি অংশের বিপরীতে কোনো জামানত নেই এবং এর বেশিরভাগই বিদেশে পাচার হয়ে গেছে।

গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন। গত ২৬ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম সংবাদ সম্মেলন। দেশের স্থবির অর্থনীতিকে চাঙা করা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গভর্নর ৬০ হাজার কোটি টাকার একটি নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন।

তিনি বলেন বর্তমান আর্থিক খাতের ওপর বেশ চাপ রয়েছে এবং খেলাপি ঋণের হার অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আমানতকারীদের হারানো আস্থা পুনরুদ্ধার করাই এখন প্রধান চ্যালেঞ্জ বলে তিনি মনে করেন।

গভর্নর আরও উল্লেখ করেন,

পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা সময়সাপেক্ষ হলেও এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ঘোষিত প্রণোদনা প্যাকেজটি সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি রপ্তানি আয় বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই প্যাকেজটি ডিজাইনের ক্ষেত্রে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী নেতাদের পরামর্শ নেওয়া হয়েছে যাতে কোনো অনিয়ম না ঘটে।

এস এম/ ২৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language