ভাষা শহীদদের প্রতি জাপা নেতাদের শ্রদ্ধা

ঢাকা, ২১ ফেব্রুয়ারি – ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় পার্টির নেতারা।
রোববার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
আরও পড়ুন : বিচারপতি মোঃ আব্দুল হাই-এর মৃত্যুতে পর্যটন প্রতিমন্ত্রীর শোক
এ সময় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, বিরোধী দলীয় চিফ হুইপ ও প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব এবং যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।
আজ বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২১ ফেব্রুয়ারি









