জাতীয়

এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া সফরে গোলাম পরওয়ার

ঢাকা, ১৪ মে – বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে মালয়েশিয়ার পথে ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাত ২টায় তিনি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন।

তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, শুক্রবার মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সেমিনারে মিয়া গোলাম পরওয়ার অংশ নেবেন।

সেমিনারে তিনি এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইসলামী কৌশলগত সহযোগিতার প্রাতিষ্ঠানিকীকরণ এবং এর অগ্রযাত্রার পথ শীর্ষক বিষয়ের ওপর বক্তব্য উপস্থাপন করবেন। আঞ্চলিক এই সম্মেলনে অংশগ্রহণ শেষে আগামী ২০ মে সকালে মিয়া গোলাম পরওয়ারের দেশে ফেরার কথা রয়েছে।

এস এম/ ১৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language