ক্রিকেট

বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন

ঢাকা, ১৩ মে – বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করেছে। বুধবার বিসিবির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নবগঠিত এই নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম।

কমিশনের অন্য দুই সদস্য হলেন,

  • গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং
  • জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিচালক এ. বি. এম. এহসানুল মামুন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এই কমিশন ২০২৬ সালের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরিচালনা এবং তদারকি করবে।

গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির তৎকালীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে একটি অ্যাডহক কমিটি গঠন করেছিল। বিসিবির বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী এই অ্যাডহক কমিটিকে দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই নির্বাচন কমিশন গঠন করা হলো।

এস এম/ ১৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language