জাতীয়

এ বছর দেশে কোরবানিযোগ্য গবাদিপশু সোয়া কোটির বেশি

ঢাকা, ৩ মে – আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানিযোগ্য গবাদিপশুর কোনো সংকট হবে না বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ বছর দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। অন্যদিকে সম্ভাব্য চাহিদা ১ কোটির কিছু বেশি নির্ধারণ করা হয়েছে। ফলে চাহিদার তুলনায় এবার পর্যাপ্ত পশুর জোগান রয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় আসন্ন কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং নির্বিঘ্ন পরিবহন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান যে মোট পশুর মধ্যে গরু ও মহিষের সংখ্যা ৫৬ লাখ ৯৫ হাজার ৭৮৭টি।

এছাড়া ছাগল ও ভেড়ার সংখ্যা ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি এবং অন্যান্য পশুর সংখ্যা ৫ হাজার ৬৫৫টি। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পশুর অবাধ চলাচল নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি চালানো হবে বলেও জানানো হয়েছে।

এস এম/ ৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language