জাতীয়

বায়ুদূষণে বিশ্বের শীর্ষে ঢাকা, বাতাসের মান অস্বাস্থ্যকর

ঢাকা, ৩ মে – বায়ুদূষণের তালিকায় আবারও শীর্ষ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা ৪৬ মিনিটে ঢাকার বায়ুর মানের স্কোর ছিল ১৫৪। এই স্কোর অনুযায়ী ঢাকার বাতাসকে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বায়ুদূষণের এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। আইকিউএয়ারের সূচকে তিন নম্বরে রয়েছে ভারতের কলকাতা শহর। এর পরের অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি এবং পঞ্চম স্থানে রয়েছে চীনের সাংহাই।

সাধারণত বায়ুর মানের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তাকে ভালো বলে বিবেচনা করা হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে চিহ্নিত করা হয়। অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তাকে অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বাতাস খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে ওই এলাকার পরিবেশকে দুর্যোগপূর্ণ বলে বিবেচনা করা হয়।

দীর্ঘ সময় ধরে বায়ুদূষণে শীর্ষ তালিকায় থাকা ঢাকা শহরের বাসিন্দারা নানা স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হচ্ছেন।

এনএন/ ৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language