ইউরোপ

ইউক্রেনের দনিপ্রোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

কিয়েভ, ২৬ এপ্রিল – ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দনিপ্রোতে একটি আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুই ব্যক্তি নিহত ও ২১ জন আহত হয়েছেন। দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর গানঝা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতির সাহায্যে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন।

ভবনটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গানঝা জানান, উদ্ধার অভিযান চলাকালীন ধ্বংসাবশেষের নিচ থেকে দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, গত এক রাতে সারা দেশে চালানো রুশ হামলায় মোট চারজন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৩০ জন।

তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে মিত্র দেশগুলোর প্রতি ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। জেলেনস্কি আরও উল্লেখ করেন যে, এই ধরনের হামলা মিত্রদের জন্য একটি সতর্কবার্তা এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

এস এম/ ২৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language