জাতীয়
সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের গণসমাবেশ শুরু

ঢাকা, ২৪ এপ্রিল – গণভোটের রায় এবং জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ শুরু করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির কার্যক্রম শুরু হয়। সমাবেশে বক্তব্য দেবেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ভোর থেকেই বাস, লঞ্চ ও ট্রেনযোগে ঢাকায় আসতে শুরু করেন। তীব্র গরম উপেক্ষা করেই বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ এবং ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
এস এম/ ২৪ এপ্রিল ২০২৬









