উত্তর আমেরিকা

লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ল

বৈরুত, ২৪ এপ্রিল – লেবানন ও ইসরায়েল আরও তিন সপ্তাহের জন্য যুদ্ধবিরতি চালিয়ে যেতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার হোয়াইট হাউজে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকের পর এই ঘোষণা আসে। মার্কিন সংবাদ সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই খবর নিশ্চিত করেছেন।

ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন যে বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং হিজবুল্লাহর প্রভাব থেকে লেবাননকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র কাজ করে যাবে। তিনি আরও জানান যে অদূর ভবিষ্যতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের উপস্থিতিতে একটি বিশেষ বৈঠকের আয়োজন করবেন তিনি।

এর আগে গত ১৬ এপ্রিল উভয় দেশ প্রাথমিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। বর্তমানে এই নতুন সিদ্ধান্তের ফলে অঞ্চলটিতে উত্তেজনা হ্রাসের সম্ভাবনা তৈরি হয়েছে।

এস এম/ ২৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language