ডিএমপির ৫ পরিদর্শককে বিভিন্ন থানায় বদলি

ঢাকা, ২০ এপ্রিল – ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫ জন পরিদর্শককে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। সোমবার ডিএমপির উপ পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল করা হয়।
আদেশে জানানো হয় যে, গোয়েন্দা তেজগাঁও বিভাগের পরিদর্শক মো. হাফিজুর রহমানকে আদাবর থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেককে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। দারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) কাজী আব্দুল খালেককে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) এবং হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মীর মো. সাজ্জাদ হোসেনকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে স্থানান্তর করা হয়েছে।
এছাড়া নিউমার্কেট থানার পরিদর্শক (অপারেশন) সজীব কুমার বাড়ৈকে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বদলির এই আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
এনএন/ ২০ এপ্রিল ২০২৬









