উত্তর আমেরিকা

পাকিস্তানে আজই ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই হতে পারে বলে জানালেন ট্রাম্প

ওয়াশিংটন, ২০ এপ্রিল – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সোমবার পাকিস্তানে স্বাক্ষরিত হতে যাচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারেও তিনি একই ধরণের তথ্য প্রদান করেছিলেন। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইতোমধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই প্রতিনিধি দলে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। তারা সেখানে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক আলোচনার পাশাপাশি চুক্তি সইয়ের প্রক্রিয়ায় অংশ নেবেন।

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ২০ এপ্রিলের মধ্যেই এই ঐতিহাসিক চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই চুক্তির বিস্তারিত বিষয়াদি এখনো জনসমক্ষে না আসলেও এটিকে ভূরাজনীতির ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এনএন/ ২০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language