জাতীয়

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, ঢাকার বায়ুমান সহনীয়

ঢাকা, ১৮ এপ্রিল – বিশ্বের বায়ুদূষণ তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে দিল্লি। একই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান এখন বিশ নম্বরে।

শনিবার সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের বা আইকিউএয়ার এর সর্বশেষ পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দিল্লির বায়ুদূষণ স্কোর ছিল ২১৮, যা জনস্বাস্থ্যের জন্য খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

দূষণ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই শহর। ১৮৬ স্কোর নিয়ে এই শহরের বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অন্যদিকে, ঢাকার বায়ুর মানের স্কোর রেকর্ড করা হয়েছে ৯২। এই স্কোর অনুযায়ী ঢাকার বর্তমান বাতাসের মান মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।

সাধারণত বায়ুমানের সূচকে শূন্য থেকে ৫০ স্কোর থাকলে তাকে ভালো মানের বায়ু ধরা হয়। সূচক ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে তাকে মাঝারি বা সহনীয় পর্যায় হিসেবে চিহ্নিত করা হয়। তবে বায়ুমান সূচকে স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তা সবার জন্য অস্বাস্থ্যকর।

এছাড়া স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ুমানকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে তাকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

এনএন/ ১৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language