জাতীয়

সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আগামীকাল সংবাদ সম্মেলন

ঢাকা, ১৭ এপ্রিল – বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ হওয়া উপলক্ষে আগামীকাল শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ের করবী হলে বিকেল সাড়ে ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী। তাদের সাথে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য কর্মকর্তারাও অংশ নেবেন বলে জানা গেছে।

এই সম্মেলনে গত দুই মাসে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হতে পারে।

উপস্থিত সাংবাদিকরা সরকারের নীতি ও বর্তমান অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

এনএন/ ১৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language