জাতীয়

৫৬ বছরেও দেশে প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হয়নি: এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ১৭ এপ্রিল – মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতি হিসেবে বাংলাদেশ অনন্য স্বীকৃতি পেলেও গত ৫৬ বছরে প্রত্যাশিত আর্থসামাজিক অগ্রগতি অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার যুব নেতৃত্ব ও উন্নয়ন বিষয়ক সংগঠন জেসিআই আয়োজিত এক কার্নিভালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, স্বাধীন জাতি হিসেবে আমরা আত্মপ্রকাশ করলেও অগ্রগতির সুফল এখনো সবার কাছে পৌঁছায়নি।

দেশের মাথাপিছু আয় এবং জিডিপি এখনো কাঙ্ক্ষিত স্তরে উন্নীত হয়নি বলে তিনি উল্লেখ করেন। মির্জা ফখরুল জানান, বর্তমানে দেশের প্রায় ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে এবং একটি বড় অংশ মৌলিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত রয়েছে। তবে দেশের বিভিন্ন খাতের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ এখন খাদ্য ঘাটতি মোকাবিলায় সক্ষমতা অর্জন করেছে যা অত্যন্ত আশাব্যঞ্জক।

দেশের তরুণ প্রজন্মের স্বউদ্যোগী ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, যুব সমাজের একটি উল্লেখযোগ্য অংশ এখন ব্যবসা ও আধুনিক কৃষি খামার গড়ে তুলছে। এটি দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক এক পরিবর্তন। তরুণদের দক্ষতা উন্নয়নে জেসিআই যে গঠনমূলক ভূমিকা রাখছে, তারও প্রশংসা করেন তিনি।

এস এম/ ১৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language