মধ্যপ্রাচ্য

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান

তেহরান, ১৫ এপ্রিল – ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে ইরানের জনগণ এ ধরনের কোনো পদক্ষেপ কখনো মেনে নেবে না।

বুধবার তেহরানে জরুরি পরিষেবা কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এসব কথা বলেন। তিনি বলেন তেহরান কখনোই যুদ্ধ বা অস্থিতিশীলতা চায় না বরং ইরান সব সময়ই গঠনমূলক আলোচনার পক্ষে অবস্থান নিয়েছে।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এমন একটি সময়ে এই প্রতিক্রিয়া জানালেন যার মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহেই পুনরায় শান্তি আলোচনা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন। তবে ট্রাম্পের এই আলোচনার প্রস্তাব নিয়ে তেহরান এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেনি।

এস এম/ ১৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language