ক্রিকেট

সিরিজ খেলতে ২৬ জনের বহর নিয়ে বাংলাদেশে নিউজিল্যান্ড দল

ঢাকা, ১৪ এপ্রিল – তিন ম্যাচের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ জনের বিশাল বহর নিয়ে বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল।

গতকাল রাত এগারোটায় ঢাকায় পা রাখেন কিউই দলের সদস্যরা। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় তাদের টিম হোটেলে নিয়ে যাওয়া হয়।

এর আগে গতকাল আরও তিনজন ক্রিকেটার ঢাকায় আসেন যারা নিউজিল্যান্ড এ দলের হয়ে লঙ্কান এ দলের বিপক্ষে খেলছিলেন। এরপর রাতের ফ্লাইটে আসেন দলের খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজমেন্টের আরও বাইশ জন সদস্য।

আগামী সতেরো এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। একই মাঠে কুড়ি এপ্রিল সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর তেইশ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ।

চট্টগ্রামের একই মাঠে টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হবে যথাক্রমে সাতাশ ও উনত্রিশ এপ্রিল। দুই দলের শেষ টি টোয়েন্টি ম্যাচটি দুই মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এনএন/ ১৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language