শিক্ষা

এনসিটিবির সদস্য পদ থেকে রিয়াদ চৌধুরীকে সরিয়ে ওএসডি, স্থলাভিষিক্ত আবু নাসের

ঢাকা, ১৩ এপ্রিল – জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য পদ থেকে অধ্যাপক রিয়াদ চৌধুরীকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সংযুক্ত করা হয়। একই সঙ্গে এনসিটিবির সদস্য পদে নতুন দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আবু নাসের টুকু।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা পৃথক প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা যায়। সরকারি কলেজ শাখার উপ সচিব তানিয়া ফেরদৌস প্রজ্ঞাপন দুটিতে সই করেন।

এর আগে অধ্যাপক আবু নাসের টুকু এনসিটিবির উৎপাদন নিয়ন্ত্রক হিসেবে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের পাঠ্যবই ছাপা এবং বিতরণের কাজ তদারকি করতেন। নতুন পদে পদায়নের ফলে এখন থেকে তিনি এনসিটিবির সব স্তরের পাঠ্যবই ছাপার কাজ দেখভাল করবেন।

এনএন/ ১৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language