জাতীয়

নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ সম্পন্ন

ঢাকা, ১২ এপ্রিল – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুজন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। রবিবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। শপথ নেওয়া নবনির্বাচিত সংসদ সদস্যরা হলেন শেরপুর ৩ আসনে বিজয়ী মো. মাহমুদুল হক রুবেল এবং বগুড়া ৬ আসনের উপনির্বাচনে বিজয়ী মো. রেজাউল করিম বাদশা।

এর আগে শুক্রবার ১০ এপ্রিল নির্বাচন কমিশন সচিবের স্বাক্ষরিত এক গেজেটের মাধ্যমে এই দুই আসনে বিজয়ী প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসনে জয়ী হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয় এবং গত ৯ এপ্রিল সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যদিকে শেরপুর ৩ আসনে নির্বাচনের আগে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় তৎকালীন ভোট গ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন। পরবর্তীতে নতুন তফসিলে গত ৯ এপ্রিল সেখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এস এম/ ১২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language