জাতীয়

সংসদে শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটসহ দুটি সংশোধন বিল পাস

ঢাকা, ৯ এপ্রিল – ত্রয়োদশ জাতীয় সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ সংশোধন বিল পাস করা হয়েছে। এগুলো হলো শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সংশোধন বিল ২০২৬ এবং বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশন সংশোধন বিল ২০২৬। বৃহস্পতিবার বিল দুটি পাসের উদ্দেশ্যে সংসদে উত্থাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এরপর স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বিল দুটি সংসদ সদস্যদের মতামতের জন্য অধিবেশনে উপস্থাপন করেন। পরে সংসদ সদস্যদের কণ্ঠভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ায় বিল দুটি চূড়ান্তভাবে পাস হয়। এই বিল পাসের ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এস এম/ ৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language