শেরপুর ৩ আসনের উপনির্বাচন: নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শেরপুর, ৯ এপ্রিল – শেরপুর ৩ আসনের অন্তর্গত শ্রীবরদী এবং ঝিনাইগাতী উপজেলায় উপনির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। এই নির্বাচনকে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানিয়েছেন, ময়মনসিংহ সেক্টর এবং ময়মনসিংহ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এই বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে কাজ করছেন।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আগামী ১১ এপ্রিল পর্যন্ত এই সদস্যরা টহল প্রদান এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত থাকবেন। যেহেতু আসনটি সীমান্তবর্তী এলাকায় অবস্থিত, তাই সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরাও নির্বাচনি কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন পূর্বে এই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু হলে নির্বাচন কমিশন এখানে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছিল। পরবর্তীতে নতুন তফসিলে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এনএন/ ৯ এপ্রিল ২০২৬









