জাতীয়

তিন মাস পর আজ বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি

ঢাকা, ৪ এপ্রিল – প্রায় তিন মাস বিরতির পর আজ বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। শনিবার রাত সাড়ে আটটায় রাজধানীর গুলশানে অবস্থিত দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের পরবর্তী কর্মসূচি নির্ধারণে এই বৈঠকে আলোচনা হতে পারে।

উল্লেখ্য এর আগে চলতি বছরের গত ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাওয়া আজকের এই বৈঠককে রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এনএন/ ৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language