মেহেরপুর

করোনায় আক্রান্ত হয়ে মেহেরপুর বিএমএ সভাপতির মৃত্যু

মেহেরপুর, ১৪ অক্টোবর- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মেহেরপুর জেলা শাখার সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ (৮১) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার (১৪ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডা. রমেশ চন্দ্র নাথ জেলা বিএমএ সভাপতি ছাড়াও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন: মহানবীকে নিয়ে কটূক্তি করায় যবিপ্রবি শিক্ষার্থী কারাগারে

এদিকে ডা. রমেশ চন্দ্র নাথের মৃত্যুতে জেলা স্বাচিপের সভাপতি এমএ বাসার, বিএমএর সাধারণ সম্পাদক আবু তাহের, মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্যসহ বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।

মেহেরপুরের সিভিল সাজর্ন ডা. নাসির উদ্দীন জানান, ডা. রমেশ চন্দ্র নাথ চিকিৎসা সেবায় বড় অবদান রেখেছেন। তার মরদেহ আসার পর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, মেহেরপুরে এখন পর্যন্ত ৬৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৬ জনের। সুস্থ্য হয়েছেন ৫৪৭ জন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৪ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language