জাতীয়
ডিএমপির দুই সহকারী পুলিশ কমিশনারকে নতুন কর্মস্থলে বদলি

ঢাকা, ২৯ মার্চ – ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনস্বার্থে এই পদায়ন করা হয়েছে বলে ডিএমপি সদর দপ্তর সূত্রে জানা গেছে।
ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপকমিশনার মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।
আদেশে উল্লেখ করা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কর্মকর্তারা তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। নতুন নির্দেশনা অনুযায়ী উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেনকে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার নাসিম উদ্দিনকে উত্তরা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
এনএন/ ২৯ মার্চ ২০২৬









