জাতীয়

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

সিঙ্গাপুর, ২৮ মার্চ – জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার ২৮ মার্চ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তায় তিনি উল্লেখ করেন যে মরহুমা দিলারা হাফিজ একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ছিলেন।

তার মৃত্যুতে দেশ ও জাতি একজন অত্যন্ত সজ্জন এবং নিবেদিতপ্রাণ শিক্ষাবিদকে হারাল। শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজ শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এ এম/ ২৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language