ইরানের বিরুদ্ধে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নেতানিয়াহুর

তেহরান, ২২ মার্চ – ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতে বিশ্বের অন্যান্য দেশের নেতাদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদে এক হামলার স্থান পরিদর্শন শেষে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু এই আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে কিছু দেশ এই জোটে যোগ দেওয়ার পথে অগ্রসর হচ্ছে। তবে আন্তর্জাতিক পরিসরে এই ঐক্য আরও বিস্তৃত হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।
একইসঙ্গে ইরানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
ইরান কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয় বরং তাদের এমন সক্ষমতা রয়েছে যা ব্যবহার করে তারা ইউরোপের গভীর অঞ্চলেও দীর্ঘপাল্লার হামলা চালাতে পারে বলে তিনি দাবি করেন।
এ এম/ ২২ মার্চ ২০২৬









