২৯ তারিখ বিকেল ৩টা পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি

ঢাকা, ১৫ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলতি মাসের ২৯ তারিখ বিকেল তিনটায় পুনরায় বসার জন্য মুলতবি ঘোষণা করা হয়েছে।
রবিবার সকাল এগারোটায় স্পিকার বীরবিক্রম হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশনের কার্যক্রম শুরু হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে দিনের কার্যসূচি আরম্ভ করা হয়। এই সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সংসদ কক্ষে উপস্থিত ছিলেন।
এর আগে গত ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর তা রবিবার পর্যন্ত মুলতবি রাখা হয়েছিল। শনিবার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই প্রথম অধিবেশন আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।
সংসদ সচিবালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চলমান অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের দেওয়া ভাষণের ওপর মোট পঞ্চাশ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া এবারের অধিবেশনে সংসদ সদস্যদের কাছ থেকে প্রধানমন্ত্রীর জন্য আটটি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য চারশো ষাটটিসহ সর্বমোট চারশো আটষট্টিটি প্রশ্ন জমা পড়েছে।
এ এম/ ১৫ মার্চ ২০২৬









