উত্তর আমেরিকা

মোজতবা খামেনির বেঁচে থাকা নিয়ে ট্রাম্পের সংশয় প্রকাশ

তেহরান, ১৫ মার্চ – ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি বলে উল্লেখ করেন তিনি। শনিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মোজতবা আদৌ বেঁচে আছেন কি না, তা তিনি জানেন না। কারণ এখন পর্যন্ত কেউ তার উপস্থিতির কোনো সুস্পষ্ট প্রমাণ দিতে পারেনি।

ট্রাম্প আরও বলেন, তিনি এমন কথাও শুনছেন যে মোজতবা বেঁচে নেই। তবে যদি তিনি বেঁচে থাকেন, তাহলে নিজের দেশের স্বার্থে অত্যন্ত বুদ্ধিমানের মতো কাজ করে তার আত্মসমর্পণ করা উচিত। যদিও খামেনির মৃত্যুর খবরকে একটি গুজব হিসেবেও আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবে তিনি নির্দিষ্ট কাউকে সমর্থন করেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি কারও নাম উল্লেখ করেননি। তিনি শুধু বলেন, তাদের কাছে এমন কিছু যোগ্য মানুষ রয়েছেন, যারা ওই দেশের ভবিষ্যতের জন্য দুর্দান্ত নেতা হতে পারেন। সিএনএন এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এস এম/ ১৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language