জাতীয়

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে অবস্থান দ্বিতীয়

ঢাকা, ১১ মার্চ – বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে দিল্লি। বায়ুমান সূচকে ভারতের এই শহরের স্কোর ২১৩। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। বুধবার সকাল সাড়ে ৮টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ১৯৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান IQAir–এর তথ্য অনুযায়ী, দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে লাহোর (স্কোর ১৯৭), চতুর্থ স্থানে কাঠমান্ডু (স্কোর ১৮৮) এবং পঞ্চম স্থানে রয়েছে ডাকার (স্কোর ১৮১)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এছাড়া সূচক ২০১ থেকে ৩০০ হলে বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।

এনএন/ ১১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language